জাতীয়

দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১১৫

ঢাকা, ১ মে – দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত এই সময়ের মধ্যে ১ হাজার ১৭০ জনের শরীরে হামের লক্ষণ দেখা দিয়েছে। এছাড়া নতুন করে হাম শনাক্ত হয়েছে ১১৫ জনের শরীরে। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সর্বমোট ২৩১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ল্যাবরেটরিতে হাম নিশ্চিত হওয়া রোগীদের মধ্যে প্রাণ হারিয়েছেন আরও ৪৯ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা ২৬ হাজার ১০০ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২২ হাজার ৬৫০ জন।

এস এম/ ১ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language