জাতীয়
২২ নভেম্বর পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে ১২.৫ শতাংশ প্রবৃদ্ধি, আয় ১৩.৮২২ বিলিয়ন ডলার

ঢাকা,২৩ নভেম্বর-চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২২ নভেম্বর পর্যন্ত দেশে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময়ে দেশে মোট ১৩ দশমিক ৮২২ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে দেশে রেমিট্যান্স এসেছিল ১২ দশমিক ২৮৪ বিলিয়ন ডলার।
চলতি নভেম্বর মাসের ১ থেকে ২২ তারিখ পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৩৫৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে এর পরিমাণ ছিল ২ দশমিক ১৩৫ বিলিয়ন ডলার। সে হিসাবে এ সময়ে রেমিট্যান্স প্রবাহ ১০ দশমিক ৪ শতাংশ বেড়েছে।
এদিকে, গত ২২ নভেম্বর একদিনেই দেশে ১১৯ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







