জাতীয়

সরকারি সফরে পাকিস্তান গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ঢাকা,২৩ নভেম্বর-পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে সরকারি সফরে ইসলামাবাদ গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার দুপুর ১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সফরসঙ্গীদের নিয়ে পাকিস্তানের উদ্দেশে রওনা হন তিনি।

সংসদ সচিবালয় জানিয়েছে, স্পিকারের নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী।

সফর শেষে আগামী ২৯ নভেম্বর সংসদীয় প্রতিনিধিদলটির দেশে ফেরার কথা রয়েছে।

এস এম/ ২৩ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language