জাতীয়
সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনসিপির শীর্ষ নেতারা

ঢাকা,২৩ নভেম্বর-প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।
সোমবার দুপুর ১টার পর সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। প্রতিনিধিদলে আরও রয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আকরাম হোসাইন।
চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন দলের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







