ঢাবির ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ভর্তির আবেদনের সময় বাড়ছে ২–৩ দিন

ঢাকা,২৩ নভেম্বর-ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির আবেদনের সময়সীমা আরও দুই থেকে তিন দিন বাড়ানো হচ্ছে।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘পুনর্মূল্যায়নের জন্য যেসব শিক্ষার্থী আবেদন করেছে, তাদের কথা বিবেচনা করে কমপক্ষে দুই দিন সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তবে এটি এখনো চূড়ান্ত হয়নি, তিন দিনও হতে পারে।’
তিনি আরও বলেন, ‘পুনর্মূল্যায়নের জন্য আবেদন করা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে সবাই যেন ভালোভাবে আবেদন করতে পারে, সে জন্য শিক্ষামন্ত্রী সময় বাড়ানোর অনুরোধ করেছেন। তাই আমরা সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।’
এর আগে সোমবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টেও এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়েছে, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা ২ দিন বৃদ্ধি করা হবে।’
এস এম/ ২৩ নভেম্বর ২০২৬







