ব্রাহ্মণবাড়িয়া

আশুগঞ্জে জোরপূর্বক ব্যালটে সিল মারার চেষ্টার অভিযোগ রুমিন ফারহানার

ব্রাহ্মণবাড়িয়া, ১২ ফেব্রুয়ারি – ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন যে, আশুগঞ্জ উপজেলার আটটি ভোটকেন্দ্রে জোরপূর্বক ব্যালটে সিল মারার অপচেষ্টা চালানো হয়েছে। তিনি দাবি করেন, বিএনপি জোট সমর্থিত প্রার্থী জোনায়েদ আল হাবিবের সমর্থকরা এই অনিয়মের সঙ্গে জড়িত।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৯টায় সরাইলের শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ তুলে ধরেন। ব্যারিস্টার রুমিন ফারহানা জানান, পুলিশ, সেনাবাহিনী এবং জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সবার কাছে ওই আটটি ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা পাঠানো হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে তাদের নেতাকর্মীরা কিছুটা প্রশাসনিক হয়রানির শিকার হচ্ছেন।\

গত রাতে কোনো সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই পুলিশ তাদের দুইজন কর্মীকে আটক করে নিয়ে গেছে। ওই কর্মীরা মূলত রাতে অনিয়ম ঠেকাতে পাহারায় ছিলেন, অথচ বিনা কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। এসএএস/ ১২ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language