পশ্চিমবঙ্গ

সোনালি সহ পাঁচজনকে বাংলাদেশে পাঠানোর সিদ্ধান্ত খারিজ, ৪ সপ্তাহের মধ্যে ফেরানোর নির্দেশ

কলকাতা, ২৬ সেপ্টেম্বর – হাইকোর্টে জয় সোনালি বিবির। সোনালি সহ পাঁচজনকে বাংলাদেশে পাঠানোর কেন্দ্রের সিদ্ধান্ত খারিজ করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে ফেরাতে নির্দেশ। চার সপ্তাহের মধ্যে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশি বলে দাবি করে স্বামী এবং পুত্র সহ সোনালিকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁদের গ্রেফতার করা হয়। সোনালিকে বাংলাদেশে ‘পুশব্যাক’ করা হতেই তার ভিত্তিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেছিল পশ্চিমবঙ্গ শ্রমিক ওয়েলফেয়ার বোর্ড। কিন্তু ওই সময়কালেই সুপ্রিম কোর্টে রাজ্য়ের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত এই একই ধরনের মামলা চলায় সোনালির মামলা শুনতে রাজি হয় না হাইকোর্ট। সেটাকেই ‘ঢাল করে’ কেন্দ্রও।

নোটিসের জবাব দেওয়ার পরিবর্তে কলকাতা হাইকোর্টে সোনালি বিবির মামলায় কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, এই সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন তাই হাইকোর্ট যেন এখন এই মামলা না শোনে। কেন্দ্রীয় আবেদন মেনে নেয় হাইকোর্ট। মুলতুবি হয় শুনানি।

একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে পুশব্যাক ইস্য়ুতে একের পর এক যুক্তি পেশ করছেন শ্রমিক সংগঠনের সওয়ালকারী। সেই সময় কেন্দ্রের প্রতিনিধি সলিসিটর জেনারেল তুষার মেহতা মামলার বিরোধিতা করে বলেছিলেন, “যদি কোনও একজন ব্যক্তি বিচার চান, তাহলে তার পরিবার আদালতে আসুক। সরকার সবরকম সহযোগিতা করবে। এই ধরনের সংগঠন কেন আসছে? এদের নেপথ্যে রাজ্য সরকার রয়েছে।”

সূত্র: টিভি নাইন
এনএন/ ২৬ সেপ্টেম্বর ২০২৫


Back to top button
🌐 Read in Your Language