শিক্ষা

ভর্তির ক্ষেত্রে জুলাই শহীদ ও আহতদের পরিবারকে বিশেষ সুবিধা দেবে ঢাবি

ঢাকা, ২৬ মে – ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে গেজেটভুক্ত শহীদ এবং তালিকাভুক্ত আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পাবেন। শুধু ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ আন্ডারগ্র্যাজুয়েট প্রগ্রামে ভর্তির ক্ষেত্রে এই বিশেষ সুবিধা প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, পরিবারের সদস্য হিসেবে স্ত্রী-ছেলে-মেয়ে বিশেষ সুবিধা পাবেন।

তবে স্ত্রী-ছেলে-মেয়ে না থাকলে শহীদ ও আহতদের ভাই-বোনরা এই সুবিধা পাবেন। সম্প্রতি ডিনস কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: কালের কণ্ঠ
এনএন/ ২৬ মে ২০২৫

Back to top button
🌐 Read in Your Language