কিশোরগঞ্জ

বগি লাইনচ্যুত, ভৈরব-ময়মন‌সিংহ রু‌টে ট্রেন চলাচল বন্ধ

কিশোরগঞ্জ, ০৪ জানুয়ারি- কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার কালীকাপ্রসাদ এলাকায় কনক্রিট স্লিপারবোঝাই মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনার পর ভৈরব-ময়মনসিংহ রুটে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার মো. জয়নাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে জামালপুর জেলার দুরমুট স্টেশন থেকে মালবাহী ট্রেনটি চট্টগ্রাম লাইনের ইমামবাড়ির উদ্দেশ্যে ছেড়ে আসে।

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের কালিকাপ্রসাদ নামক স্থান অতিক্রমকালে একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

এ ঘটনায় ভৈরব-ময়মনসিংহ রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আরও পড়ুন:  ভৈরবে হঠাৎ যাত্রীবাহী বাসে আগুন

আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দেয়া হয়েছে।

এ লাইন ক্লিয়ার ও স্বাভাবিক হতে বিকাল সাড়ে ৩টা থেকে ৪টা বেজে যেতে পারে বলেও জানিয়েছেন ভারপ্রাপ্ত স্টেশনমাস্টার।

সূত্র: যুগান্তর

আর/০৮:১৪/৪ জানুয়ারি


Back to top button
🌐 Read in Your Language