কিশোরগঞ্জ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রীর আগমন: মির্জাপুর এলাকায় উৎসবের আমেজ

কিশোরগঞ্জ, ১৬ আগস্ট – কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর এলাকায় প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সকাল থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। নির্ধারিত সড়কের বিভিন্ন পয়েন্টে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

খুব ভোর থেকেই নারী, পুরুষ, শিশু ও কিশোরসহ সব বয়সী মানুষ রাস্তার পাশে অবস্থান নিয়েছেন। এদিন মির্জাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে পোনামাছ অবমুক্ত করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এই কর্মসূচিকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি হয়েছে।

এলাকাবাসী জানান, তাদের অনেকেই জীবনে প্রথমবারের মতো প্রধানমন্ত্রীকে সরাসরি দেখার সুযোগ পাবেন বলে আশা করছেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ওই এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে অতিরিক্ত পুলিশ ও বিভিন্ন সংস্থার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

জনসমাগম ও যান চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় পদক্ষেপ। প্রিয় নেতাকে একবার দেখার আশায় প্রহর গুনছেন সড়কের দুই পাশে অপেক্ষমাণ সাধারণ মানুষ।

এস এম/ ১৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language