সুনামগঞ্জ

৯ মাস পর চালু হচ্ছে মরমী কবি হাসন রাজা মিউজিয়াম

হিমাদ্রি শেখর ভদ্র

সুনামগঞ্জ, ২১ ডিসেম্বর- মরমী কবি হাছন রাজার ১৬৬ তম জন্মদিন আজ। এ উপলক্ষে করোনায় দীর্ঘ ৯ মাস বন্ধ থাকার পর সুনামগঞ্জের তেঘরিয়া এলাকার হাছন রাজা মিউজিয়াম পুনরায় চালু করা হয়েছে।

জন্মদিন উপলক্ষে সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করে হাছন রাজা মিউজিয়াম কমিটি। হাছন রাজার প্রপৌত্র মরমী কবি হাসন রাজা মিউজিয়ামের চেয়ারম্যান সামারীন দেওয়ান আলোচনা সভার সভাপতিত্ব করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

বক্তব্যে ড. মাহফুজুর রহমান আগামীতে হাছন রাজার ১৬৭ তম জন্মদিন ব্যাপকভাবে পালনের ঘোষণা দেন। তিনি বলেন, হাছন রাজার মতো মরমী কবিগণ মানুষের হৃদয়ে হাজার বছর বেঁচে থাকবেন তার গানের মাধ্যমে। বৃহত্তর সিলেটবাসী নয় সারা বাংলাদেশের গৌরব হাছন রাজা। হাছন রাজার স্মৃতিচিহ্ন ভালো ভাবে সংরক্ষণ করতে হবে। এজন্য সবাইকে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন- কাবায় দেড় হাজার নারী কর্মী নিয়োগ

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. মিজানূর রহমান। এ সময় এটিএন বাংলার চীফ প্রডিউসার জি এম তসলিম, হাছন রাজার প্রপৌত্র সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, দেওয়ান গনিউল সালাদীন, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি পংকজ দে সহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে স্থানীয় শিল্পীর হাছন রাজার গান পরিবেশন করেন।

সূত্রঃ সময় নিউজ
আডি/ ২১ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language