জানা-অজানা
ভূমধ্যসাগরে রেকর্ড অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু

ইউরোপের উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে রেকর্ড সংখ্যক অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র মিসিং মাইগ্রেন্টস প্রজেক্ট।
সম্প্রতি সংস্থাটি জানায়, চলতি বছরের প্রথমার্ধে এই পথে এক হাজার ৮৭৪ জন অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এ বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত এই অভিবাসনপ্রত্যাশী মারা গেছেন। গত বছর একই সময়ে এই সংখ্যাটি ছিল এক হাজার ১০৮।
আইওএম’র মিসিং মাইগ্রেন্টস প্রজেক্টের মতে, এ বছরের সবচেয়ে ভয়াবহ ট্র্যাজেডি ছিল গ্রিস উপকূলে ভূমধ্যসাগরে অভিবাসী বোঝাই নৌকাডুবির ঘটনাটি। এ ঘটনায় ১০৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। মরহেদ উদ্ধার করা হয়েছে ৮২টি। কিন্তু শত শত মানুষ নিখোঁজ হয়েছেন। প্রকৃত সংখ্যাটি এখনো জানা যায়নি।
এম ইউ/০৮ জুলাই ২০২৩









