জাতীয়

জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হলেন কুতুব আলম মান্নান

ঢাকা, ২৫ নভেম্বর- মো. নূর কুতুব আলম মান্নানকে জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। বুধবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক মন্টুর মৃত্যুতে সভাপতির পদটি শূন্য হয়। এ কারণে জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি নূর কুতুব আলম মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে।

এর আগে গত ১৮ অক্টোবর জাতীয় শ্রমিক লীগের ৩৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়া হয়। এ কমিটির সভাপতি নির্বাচিত হন ফজলুল হক মন্টু এবং কেএম আজম খসরুকে সাধারণ সম্পাদক করা হয়। আর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান নূর কুতুব আলম মান্নান।

গত শুক্রবার ভোর রাত ৪টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল হক মন্টু। এরপর জাতীয় শ্রমিক লীগের সভাপতির পদ শূন্য হয়।

সূত্র: জাগোনিউজ

আর/০৮:১৪/২৫ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language