জাতীয়

ঢাকায় বর্ষবরণ শেষে দেশবাসীকে মার্কিন রাষ্ট্রদূতের নববর্ষের শুভেচ্ছা

ঢাকা, ১৪ এপ্রিল – বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। মঙ্গলবার রাজধানী ঢাকায় পহেলা বৈশাখের বর্ণিল আয়োজনে অংশগ্রহণ করার পর মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই শুভেচ্ছা বার্তা প্রদান করেন।

বর্ষবরণ অনুষ্ঠানে অংশগ্রহণের নিজের মুগ্ধতার কথা তুলে ধরে রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, ঢাকায় পহেলা বৈশাখের এই উদযাপন সত্যিই অসাধারণ ছিল। চারদিকে প্রাণবন্ত গান, মনোমুগ্ধকর নাচ এবং রঙিন সাজসজ্জার মাধ্যমে সর্বস্তরের মানুষের মাঝে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়েছিল।

তিনি আরও উল্লেখ করেন যে, এমন উৎসবমুখর এবং আনন্দঘন মুহূর্তগুলো চিরকাল মনে রাখার মতো। পরিশেষে তিনি বাংলাদেশের সব মানুষের জন্য একটি সুখী এবং সমৃদ্ধশালী নতুন বছরের শুভকামনা জ্ঞাপন করেন।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language