মধ্যপ্রাচ্য

কূটনৈতিক পথই ইরানের পছন্দ, ম্যাক্রোঁকে জানালেন পেজেশকিয়ান

তেহরান, ১৪ এপ্রিল – যুদ্ধ বন্ধে শান্তি আলোচনা চালিয়ে যেতে ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি স্পষ্ট করেছেন যে, যেকোনো বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে কূটনৈতিক সমাধানই তাদের প্রধান পছন্দ। ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে এক আলাপচারিতায় তিনি এসব কথা বলেন।

কথোপকথনকালে প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানান, কোনো ধরনের হুমকি, অন্যায্য চাপ অথবা সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা যুক্তরাষ্ট্রের নিজেদের সমস্যাই কেবল বাড়িয়ে তুলবে এবং এতে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করবে। একইসঙ্গে তিনি ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইউরোপের উচিত যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতি মেনে চলতে উৎসাহিত করা।

এস এম/ ১৪ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language