রাজধানীতে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

ঢাকা, ১৪ এপ্রিল – রাজধানীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণিল বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে মঙ্গলবার এই শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে একটি আনন্দমুখর মিছিল রমনা পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নারী ও শিশুসহ নানা শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল এবং কুলাসহ দেশীয় সংস্কৃতির বিভিন্ন ঐতিহ্যবাহী উপকরণ প্রদর্শন করা হয়। বিশেষ করে শিশুদের বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজপোশাক ছিল চোখে পড়ার মতো। আয়োজনে দেশাত্মবোধক গান এবং জারি, সারি ও ভাটিয়ালি পরিবেশন করা হয় যা পুরো পরিবেশে উৎসবের আমেজ ছড়িয়ে দেয়। শোভাযাত্রার আগে অনুষ্ঠিত এক সমাবেশে বক্তারা দেশীয় সংস্কৃতির চর্চা এবং বিকাশের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
রা পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বক্তারা উল্লেখ করেন যে +হারিয়ে যাওয়া নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে সম্মিলিত উদ্যোগ নিতে হবে এবং একইসঙ্গে বাঙালির প্রকৃত চেতনাকে জাগ্রত করতে হবে। ইসলামী মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক এমন কোনো বিজাতীয় সংস্কৃতিতে অভ্যস্ত না হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তারা।
এস এম/ ১৪ এপ্রিল ২০২৬









