দক্ষিণ এশিয়া

পাকিস্তানের করাচিও একদিন ভারতের অংশ হবে: বিজেপি নেতা

নয়াদিল্লী, ২১ নভেম্বর- রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-সহ ভারতের উগ্র জাতীয়তাবাদী মতাদর্শের কিছু সংগঠন ‘অখণ্ড ভারত’ গঠনের লক্ষ্যে দীর্ঘদিন ধরেই বিভিন্ন পরিকল্পনা করছে। বর্তমান ক্ষমতাসীন বিজেপির শীর্ষ নেতৃত্বের মুখেও একাধিকবার এ ধরনের ‘স্বপ্ন’র কথা শোনা গেছে। যা বরাবরই প্রতিবেশী দেশগুলোতে ক্ষোভের সৃষ্টি করেছে।

এবার সেই ‘আবদার’র কথা শোনা গেলো মহারাষ্ট্রের সাবেকপাকিস্তানের করাচিও একদিন ভারতের অংশ হবে: বিজেপি নেতার মুখে। তিনি বলেছেন, পাকিস্তানের করাচিও একদিন ভারতের অংশ হবে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় থাকা করাচি সুইটসের নাম পরিবর্তন করার জন্য দোকানের মালিককে হুমকি দেন মহারাষ্ট্র রাজ্যের ক্ষমতাসীন দল শিব সেনার স্থানীয় এক নেতা। মারাঠি ভাষায় কোনো ভারতীয় নাম দিতে বলা হয় ওই দোকানদারকে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়তেই বিতর্ক শুরু হয়ে দেশজুড়ে। পরিস্থিতি সামাল দিতে শিব সেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, ওই মন্তব্য সেই নেতার ব্যক্তিগত বিষয়। দল এই ধরনের কার্যকলাপের বিরোধী।

এই প্রসঙ্গে মহারাষ্ট্রের সাবেক মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা ফড়ণবিসকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা অখণ্ড ভারতের ধারণায় বিশ্বাসী এবং আমাদের বিশ্বাস যে করাচি (পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর নগরী) একদিন ভারতেরই অংশ হবে।

এ বিষয়ে অবশ্য পাকিস্তানের তরফ থেকে কোনো প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি।

এর আগে গত আগস্টে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ‘অখণ্ড ভারত’ গড়ার দাবি জানিয়ে একটি মানচিত্র সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন, যা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। সেই মানচিত্রে মিয়ানমার, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর এমনকি ভিয়েতনামকেও দেখা যায়।

সূত্রঃ জাগো নিউজ
আডি/ ২১ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language