দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৯১ জন

ঢাকা, ২৫ আগস্ট – দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু ঢাকাতেই চারজনের মৃত্যু হয়। একই সময়ে নতুন করে ৯৮৬ জনের শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে এবং ল্যাবে আরও ৯১ জনের শরীরে হাম নিশ্চিত হয়েছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ৮৪৪ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া ল্যাবে নিশ্চিত হওয়া হামে মারা গেছে ৯৯ শিশু। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্তসহ ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৮ হাজার ৫৭৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এছাড়া এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫১ হাজার ৬৩৮ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৩২ হাজার ৫৫৪ জন এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ২৭ হাজার ৮১১ জন।
এনএন/ ২৫ আগস্ট ২০২৬









