শিক্ষা

প্রাক-প্রাথমিকের মেয়াদ বাড়লো আরও ১ বছর

ঢাকা, ২৩ জুন – নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রাক-প্রাথমিকের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে প্রাক-প্রাথমিকের মেয়াদ হবে ২ বছর, এতোদিন যা ছিল একবছর মেয়াদী। এই দুই বছরের মধ্যে প্রথম বছর হবে প্রাক-প্রাথমিক ১ এবং দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক ২।

নতুন শিক্ষাক্রম অনুযায়ী প্রাক-প্রাথমিকের মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ আগামী বছর থেকে প্রাক-প্রাথমিকের মেয়াদ হবে ২ বছর, এতোদিন যা ছিল একবছর মেয়াদী। এই দুই বছরের মধ্যে প্রথম বছর হবে প্রাক-প্রাথমিক ১ এবং দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক ২।

বৃহস্পতিবার এ তথ্য জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মো: ফরহাদুল ইসলাম।

তিনি বলেন, গতকাল (বুধবার) আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠিত জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির (এনসিসিসি) সভায় প্রাক-প্রাথমিকের মেয়াদ দুই বছর করার বিষয়টি অনুমোদন দেয়া হয়েছে। যা আগামী বছর থেকে কার্যকর হবে।

এ সিদ্ধান্তের ফলে চার বছর পূর্ণ হলে শিক্ষার্থীরা প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হতে পারবে জানিয়ে তিনি বলেন, ‘শিক্ষার্থীর বয়স চার বছর পূর্ণ হলে প্রাক-প্রাথমিক শ্রেণিতে ভর্তি হবে। এ শ্রেণিতে দুই বছর অধ্যয়ন শেষে শিক্ষার্থীর বয়স ছয় বছর পূর্ণ হলে তারা প্রথম শ্রেণিতে উত্তীর্ণ হবেন। এই দুই বছর প্রাক-প্রাথমিক ১ এবং দ্বিতীয় বছর প্রাক-প্রাথমিক ২ নামে পরিচিত হবে।’

সূত্র : বাংলাদেশ জার্নাল
এম এস, ২৩ জুন

Back to top button
🌐 Read in Your Language