সচেতনতা

কিডনি সুস্থ রাখার উপায়

শরীরের অন্যতম ভাইটাল অরগান কিডনি। হার্ট, ফুসফুস, লিভার, ব্রেইনের মতো কিডনি অকেজো হলে জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কিডনি ভালো না থাকলে ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করে হয়তবা জীবনের গতি খানিকটা টিকিয়ে রাখা যায়। কিন্তু জীবন হয়ে ওঠে দুর্বিসহ। দরিদ্র, মধ্যবিত্ত পরিবার হয় সর্বশান্ত। কারণ কিডনির চিকিত্সা অত্যন্ত ব্যয়বহুল। অথচ কিছু নিয়ম-নীতি অনুসরণ করে কিডনি সুস্থ রাখা যায়।

কিডনি সুস্থ রাখার জন্য চিকিৎসকরা কিছু পরামর্শ দিয়েছেন। এসব পরামর্শের মধ্যে রয়েছে প্রতিদিনের খাদ্য তালিকায় থাকতে হবে আশ জাতীয় খাবার, শাক সবজি, নিরামিষ। মাছ খেতে হবে বেশি। রেড মিট যেমন গরুর মাংস, খাসির মাংস পরিহার করতে হবে। তবে মুগরীর মাংস খাওয়া যাবে। কম মসলাযুক্ত খাবার খেতে হবে। ভাত কম খেতে হবে।

চিকিৎসকদের মতে কিডনির সবচেয়ে ক্ষতিকারক খাবার সফট ড্রিংকস, ফাস্টফুড। কিডনি ভালো রাখতে হলে ফাস্টফুড পরিহার করা ভালো। এছাড়া যাদের ইতিমধ্যেই কিডনির সমস্যা আছে তাদের অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী খাবার তালিকা অনুরসণ করতে হবে। এছাড়া বছরে একবার কমপক্ষে রক্তের সেরাম ক্রিয়েটিনিন পরীক্ষা করা উচিত।

রক্তের ক্রিয়েটিনিন এর মাত্রা ১ এর নিচে থাকা ভালো। ক্রিয়েটিনিন বেড়ে গেলে কিডনির জটিলতা শুরু হয়। অকেজো হয়ে পড়তে পারে কিডনি।
তাই কিডনি ভালো রাখতে যথাযথ খাদ্য তালিকা যেমন অনুসরণ জরুরি তেমনি প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ পানি পান। দিনে কমপক্ষে ৮ থেকে ১০ গ্লাস পানি পান করলে কিডনি সুস্থ থাকবে বলে আশা করা যায়।

আডি/ ০৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language