জাতীয়
বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মঈনুল হাসান

ঢাকা, ১৯ আগস্ট – বাংলাদেশ কোস্টগার্ডের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নৌবাহিনীর কর্মকর্তা রিয়ার অ্যাডমিরাল মো. মঈনুল হাসানকে নিয়োগ প্রদান করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রেষণে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়। এই আদেশ কার্যকর করার লক্ষ্যে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
অন্যদিকে কোস্টগার্ডের মহাপরিচালকের দায়িত্বে থাকা রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে তার পূর্বের বাহিনী অর্থাৎ নৌবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে। বর্তমান পদ থেকে তাকে অবমুক্ত করে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে সরকারি ওই প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬









