ঢালিউড

নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরদৌসের ভারত যাত্রা

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ। ২০১৯ সালে ভারতের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের এক প্রার্থীর হয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ফেরদৌস। তাই ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সম্প্রতি সেই নিষেধাজ্ঞা উঠেয়ে দিয়েছে ভারত সরকার। তাই আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) ভারতে যাচ্ছেন আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করতে‘হঠাৎ বৃষ্টি’খ্যাত এই তারকা।

অভিনেতা ফেরদৌস আহমেদ বলেন ‘নিষেধাজ্ঞার ফলে অনেক ক্ষতি হয়েছে আমার। হাতে থাকা কয়েকটা চলচ্চিত্র এবং নতুন আরও কয়েকটি চলচ্চিত্র নিয়ে কথা হচ্ছিল, সেগুলো থেকে সরে আসতে হয়েছে।

তিনি আরও বলেন ‘সব চেয়ে বড় ক্ষতি হয়েছে আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের কথা থাকলেও তা করতে পারেননি। ভারতে ভিসা না থাকায়। অবশেষে আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) ভারতে যাচ্ছি। ভারতের আগরতলার একটি চলচ্চিত্র উৎসবে পারফর্ম করবো। সেই অনুষ্টান আমার সঙ্গে যাচ্ছে অপু বিশ্বাস ও ফোক সম্রাজ্ঞী মমতাজ সহ আরও অনেকে।’

এম ইউ/২২ ফেব্রুয়ারি ২০২২

Back to top button
🌐 Read in Your Language