বলিউড

বিয়ে হচ্ছে শুনেছি কিন্তু আমাকে তো দাওয়াত দেয় নি

মুম্বাই, ০৫ ডিসেম্বর – ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফের বিয়ে নিয়ে কেউ কিছু না বললেও এবার মুখ খুললেন হবু বরের সহকর্মী কিয়ারা আদবাণী।

‘ভিক্যাট’-এর বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় কিয়ারাকে। বহুল চর্চিত এই প্রসঙ্গ এড়িয়ে যান নি নায়িকা। ‘শেরশাহ’–র ডিম্পলের উত্তর, “ওদের বিয়ে হচ্ছে শুনেছি, কিন্তু আমাকে তো দাওয়াত দেয় নি।” এটুকু বলেই থেমে যান কিয়ারা। এর বেশি এ বিষয়ে আর কিছুই বললেন না তিনি।

২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন ভিকি এবং কিয়ারা। বন্ধুত্বের সূত্রপাত সেখান থেকেই। কিয়ারা অস্বীকার করলেও বলিউডের গুঞ্জন, ‘ভিক্যাট’-এর বিয়ের অনুষ্ঠানে থাকছেন তিনি। নিমন্ত্রিত তার প্রেমিক সিদ্ধার্থ মালহোত্রাও। অনুষ্ঠানে ‘শেরশাহ’ ছবির গানের সঙ্গে নাকি নাচ করবেন তারা।

এন এইচ, ০৫ ডিসেম্বর


Back to top button
🌐 Read in Your Language