বলিউড

সরব অভিনেত্রী শ্রদ্ধা কাপুর

মুম্বাই, ২৯ নভেম্বর – রাজনৈতিক ও সামাজিক নানা বিষয় নিয়ে সরব হতে দেখা যায় বলিউড তারকাদের। এবার সেই দলে নাম লেখালেন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সম্প্রতি নারী নির্যাতন নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, ‘নারীরাই এখন বোঝেন না যে, নিজের ঘরের ভেতরেই কীভাবে অত্যাচারের শিকার হচ্ছেন। প্রতিনিয়ত তারা এসব মুখ বুজে সহ্য করে যাচ্ছেন। আমি মনে করি, নারীদের মুখ খোলা উচিত। নিজের ওপর যে অত্যাচার হচ্ছে, সেটার ব্যাপারে দরকার সোচ্চার হওয়া। তখনই সমাজে এক নতুন আশার আলো ফুটে উঠবে। সেই সঙ্গে সমাজের পরিবর্তন হবে।’

শ্রদ্ধাকে শিগগির দেখা যাবে লাভ রঞ্জনের নতুন এক ছবিতে। সেখানে তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুরকে। ছবিটির মুক্তির দিন ধার্য করা হয়েছে ২০২৩ সালের ২৬ জানুয়ারি। এতে আরও অভিনয় করবেন বনি কাপুর ও ডিম্পল কাপাডিয়া। ছবিটির নাম অবশ্য এখনো ঠিক হয়নি। শ্রদ্ধাকে সর্বশেষ দেখা গেছে ‘বাঘি থ্রি’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে। এ ছাড়া গত বছর ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’তে বরুন ধাওয়ানের বিপরীতে দেখা গিয়েছিল তাকে।

এন এইচ, ২৯ নভেম্বর


Back to top button
🌐 Read in Your Language