জানা-অজানা

হোটেল কক্ষের ভাড়া এক রাতে ৮৩,২০০ মার্কিন ডলার

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল হোটেল সুইটটি সম্মেলনের শহর জেনেভায়। হোটেল প্রেসিডেন্ট উইলসনের ‘রয়্যাল পেন্টহাউজ সুইট’ এ এক রাত কাটাতে গুণতে হয় ৮৩ হাজার ২শ মার্কিন ডলার।

এতো ‍পরিমাণ অর্থ শুধু শুধু কি আর নেয় হোটেল কর্তৃপক্ষ। রয়্যাল পেন্টহাউজ সুইটের রয়েছে ১২টি শয়নকক্ষ, ১২টি মার্বেল স্নানঘর। শুধু তাই নয় কক্ষে বসেই আলপস পবর্ত ও জেনেভা হৃদ দেখারও মনোরম ব্যবস্থা রয়েছে।

বিশাল আকারের সফরসঙ্গী না থাকলে ভিআইপিরা তার একান্ত সচিব, খানসামা ও বাবুর্চি নিয়ে হোটেল কক্ষে রাত কাটাতে পারেন।

এ হোটেলের অতিথি হচ্ছেন বিল গেটস, মাইকেল ডগলাসের মতো বিত্তশালীরা।

Back to top button
🌐 Read in Your Language