এনআইডি সার্ভারের আইডি-পাসওয়ার্ড শেয়ার করলে শাস্তি, ইসির হুঁশিয়ারি

ঢাকা,২০ অক্টোবর-জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সার্ভারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অন্য কারও সঙ্গে শেয়ার করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার ইসির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, এনআইডি সার্ভারের পাসওয়ার্ড বিভিন্ন ফটোকপির দোকানেও পাওয়া যাচ্ছে বলে তথ্য পাওয়ার পর কমিশন এই হুঁশিয়ারি দিয়েছে।
ইসি সচিব আখতার আহমেদ এক চিঠিতে কর্মকর্তাদের জানিয়েছেন, জাতীয় পরিচয়পত্র সংশোধনের কাজে ব্যবহৃত ইউজার আইডি ও পাসওয়ার্ড কারও সঙ্গে শেয়ার করা যাবে না। এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যক্তিগতভাবে দায় নিতে হবে, এমন নির্দেশনা জারি করতে হবে।
এ ছাড়া জাতীয় পরিচয়পত্র সংশোধনের কার্যক্রম আরও গতিশীল করতে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) আবার সংশোধনের প্রস্তাব উপস্থাপন করতে হবে।
এস এম/ ২০ অক্টোবর ২০২৬







