জাতীয়

ইশরাকের পদত্যাগের পর ‘ক্ষমতা’ নিয়ে মার্টিন লুথার কিংয়ের উদ্ধৃতি দিলেন স্ত্রী নুসরাত খান

নুসরাত খান

ঢাকা,২০ অক্টোবর-সদ্য পদত্যাগ করা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান ‘ক্ষমতা’ নিয়ে মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি উদ্ধৃতি দিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। সোমবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এই উদ্ধৃতি পোস্ট করেন।

নুসরাত খান লেখেন, “Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change.” তাঁর পোস্টের বাংলা অর্থ হলো, যথাযথভাবে বুঝলে ক্ষমতা হচ্ছে লক্ষ্য অর্জনের শক্তি। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য যে শক্তি প্রয়োজন, সেটিই ক্ষমতা।

১৯৬৭ সালের ১৬ আগস্ট জর্জিয়ার আটলান্টায় ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্সে’ ভাষণ দেওয়ার সময় এ কথা বলেন মার্টিন লুথার কিং জুনিয়র। ‘হোয়ার ডু উই গো ফ্রম হিয়ার?’ শিরোনামের ওই ভাষণের অডিও অনুলিপি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে সংরক্ষিত রয়েছে।

এর আগে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি জানান, তাঁর কারণে বিএনপি বা সরকার যেন বিব্রতকর পরিস্থিতিতে না পড়ে এবং প্রধানমন্ত্রীর কাজ যেন আড়ালে পড়ে না যায়, সে জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করে তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language