জাতীয়

বাংলাদেশে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদযাপন হচ্ছে বলে জানালেন ভারতীয় হাইকমিশনার

ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

ঢাকা,২০ অক্টোবর-বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।

মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজা কমিটির শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এবার বাংলাদেশে অত্যন্ত বর্ণিল পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পূজায় তিনি হাইকমিশনার হিসেবে আসেননি, বরং পরিবারের সদস্য হিসেবে পূজার আনন্দ ভাগাভাগি করতে এসেছেন।

এ সময় বাংলাদেশে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন দিনেশ ত্রিবেদী।

এস এম/ ২০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language