আইন-আদালত

পরীমনিকে দেখতে আদালতে নানা শামসুল হক

ঢাকা, ১৯ আগস্ট – তৃতীয় দফায় রিমান্ড শুনানির জন্য চিত্রনায়িকা পরীমানিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে। তার সঙ্গে দেখা করতে আদালতে ছুটে এসেছেন নানা ও খালাতো ভাই মেহেদী।

বৃহস্পতিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে তারা আদালত প্রাঙ্গণে আসেন। পরে পরীমনির নানাকে কয়েজন ধরে আদালতের এজলাসের দিকে নিয়ে যেতে দেখা যায়।

অন্যদিকে আজ পরীমানির বিরুদ্ধে মাদক মামলায় পাঁচ দিনের রিমান্ড শুনানি হবে বলে নিশ্চিত করেছেন পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী।

এর আগে, গত ১৬ আগস্ট মামলার তদন্ত সংস্থা সিআইডি পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক শুনানির জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) দিন ধার্য করেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ আগস্ট


Back to top button
🌐 Read in Your Language