সিলেট

সিলেটে ২৪ ঘণ্টায় আরও ৯ জনের মৃত্যু, শনাক্ত ৩৪০

সিলেট, ৩১ জুলাই – সিলেটে রেকর্ড শনাক্ত ও মৃত্যুর পরদিন করোনাভাইরাস শনাক্তে নমুনা পরীক্ষা অর্ধেকে নেমেছে। শনিবার এই বিভাগে করোনা শনাক্তের সংখ্যা ও হার দুটো কমেছে। গত ২৪ ঘণ্টায় ৯৫৩ টি নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্ত হয়েছে ৩৪০ জনের। শুক্রবার ১ হাজার ৩৮৮ জনের নমুনা পরীক্ষায় হয়েছিল; যার মধ্যে ৮০২ জনের করোনা শনাক্ত হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা শনাক্তের হার ৩৫ দশমিক ৬৮ শতাংশ। এই সময়ে করোনায় মারা গেছেন ৯ জন।এদের মধ্যে ৮ জন সিলেট জেলার বাসিন্দা। শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ১৭৩ জন, সুনামগঞ্জে ৩২ জন, হবিগঞ্জে ৪৪ জন ও মৌলভীবাজারে ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৩৬ জন রোগীর করোনা শনাক্ত হয়েছে।

এই সময়ে মৌলভীবাজার জেলায় সর্বোচ্চ শনাক্তের হার ৪৬ দশমিক ৬১ শতাংশ। এছাড়া সিলেট জেলায় শনাক্তের হার ৩৩ দশমিক ৮২ শতাংশ, সুনামগঞ্জে ৩০ দশমিক ১৯ শতাংশ ও হবিগঞ্জে ৩৯ দশমিক ৬৪ শতাংশ।

এখন পর্যন্ত পুরো বিভাগে ৩৯ হাজার ৪৫৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩০ হাজার ৫৩৮ জন সুস্থ হয়েছেন। বর্তমানে আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি আছেন ৪০৭ জন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৭৫ জন।

সূত্র : সমকাল
এন এইচ, ৩১ জুলাই


Back to top button
🌐 Read in Your Language