কুষ্টিয়া

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গে ২০ জনের মৃত্যু

কুষ্টিয়া, ২৬ জুলাই-  কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনা এবং উপসর্গ নিয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১৫ জন এবং করোনার উপসর্গ নিয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়।

এছাড়াও একই সময়ে নতুন করে আরও ২২৩ জন করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৩ দশমিক ৪৮ শতাংশ।

আজ সোমবার করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আশরাফুল ইসলাম এ তথ্য জানান। তিনি বলেন, আজ সকাল ৮টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২০০ শয্যার করোনা ডেডিকেটেড হাসপাতালে ভর্তি আছেন ২১৭ জন এবং জেলায় হোম আইসোলেশনে আছেন তিন হাজার ৪০৭ জন।

উল্লেখ্য, কুষ্টিয়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৪২২ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ৪৯৫ জন।

সূত্রঃ বিডি প্রতিদিন

আর আই


Back to top button
🌐 Read in Your Language