ফুটবল

রিয়ালে যোগ দিলেন বেল

রিয়াল মাদ্রিদে অনিশ্চিত ভবিষ্যৎ মাথায় নিয়ে গত মৌসুমে টটেনহ্যাম হটস্পারে ধারে খেলেছেন গ্যারেথ বেল। এই দলবদলের বাজারে স্পারদের সঙ্গে চুক্তি পাকাপাকি করতে পারেননি ওয়েলস ফরোয়ার্ড। শুক্রবার রিয়ালের প্রাক মৌসুমের ট্রেনিংয়ে যোগ দিয়েছেন তিনি।

এখন বেল নতুন মৌসুম শুরু করবেন কার্লো আনচেলত্তির অধীনে। রিয়ালে প্রথম দুই বছর এই ইতালিয়ান কোচের সঙ্গে ছিলেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড। আনচেলত্তি এই ওয়েলস তারকাকে নিয়ে বলেছেন, ‘গ্যারেথ অনেক বেশি খেলতে পারেনি (টটেনহ্যামে)। তবে গোল করেছে অনেক। আমি তাকে ভালো করে চিনি এবং সে ফিরছে। খেলার জন্য উজ্জীবিত থাকলে ভালো একটা মৌসুম কাটাবে সে। আমার এ ব্যাপারে কোনও সন্দেহ নেই।’

বেলের সঙ্গে প্রাক মৌসুমের ট্রেনিংয়ে ফেরা অন্য দুই খেলোয়াড় টনি ক্রুস ও রাফায়েল ভারানে। একই দিন করিম বেনজেমার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ক্লাব তার করোনা পজিটিভের খবর জানিয়েছে।

সূত্র : এনটিভি
এন এইচ, ২৩ জুলাই


Back to top button
🌐 Read in Your Language