সিরাজগঞ্জ

যমুনার পানি বৃদ্ধি, প্লাবিত সিরাজগঞ্জের বিভিন্ন এলাকা

সিরাজগঞ্জ, ০২ জুলাই-উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হচ্ছে চরাঞ্চল ও নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা।

পানি উন্নয়ন বোর্ডের গেজ রিডার (পানি পরিমাপক) আব্দুল লতিফ আজ শুক্রবার সকালে জানিয়েছেন, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ৪৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে।

এদিকে, পানি বৃদ্ধির ফলে প্লাবিত হচ্ছে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চল। পানিবন্দি হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। তলিয়ে গেছে এসব এলাকার বীজতলা, সবজি বাগান, পাট ও তিলখেত।

সূত্রঃ এনটিভি


Back to top button
🌐 Read in Your Language