দক্ষিণ আমেরিকা
পেরুতে বাস দুর্ঘটনায় ২৭ খনি শ্রমিক নিহত

লিমা, ১৯ জুন – পেরুতে খনি শ্রমিকদের বহনকারী একটি বাস উল্টে খাদে পড়ে ২৭ যাত্রী নিহত হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছেন আনাদোলুর।
এই ঘটনায় আরো ১৩ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়। দেশটির দক্ষিণাঞ্চলের একটি খনি থেকে অর্ধশত শ্রমিককে নিয়ে ফেরার পথে ওই দুর্ঘটনা ঘটে।
দেশটির কর্তৃপক্ষ শুক্রবার এক বিবৃতিতে বলেছে, বাসটি পেল্লানকাটা এলাকার ওই খনি থেকে শ্রমিকদের নিয়ে আরেকিপা শহরের দিকে যাচ্ছিল। পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গভীর খাদে পড়ে গেলে ওই হতাহতের ঘটনা ঘটে।
খবর পেয়ে উদ্ধারকর্মীরা দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এদের মধ্যে গুরুতর আহত ১৩ জনকে নাজকা নামে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দেশটির পাহাড়ি রাস্তায় প্রতি বছর ৩ হাজারের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়।
সূত্র: বাংলাদেশ জার্নাল
এম ইউ/১৯ জুন ২০২১









