মৌলভীবাজার

ছাত্রলীগের সাবেক নেতা জাকিরের গাড়িতে হামলা

মৌলভীবাজার, ১৪ জুন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার (১৩ জুন) রাতে মৌলভীবাজারের জুড়ীতে এ ঘটনা ঘটে বলে জানা যায়।

জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তার মা-বাবাসহ ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৮টার দিকে জুড়ী বাজারের বিজিবি ক্যাম্প এলাকায় পৌঁছালে যুবলীগের সহ-সভাপতি আহমদ কামাল অহিদের নেতৃত্বে তার গাড়ি ঘিরে ফেলেন ছাত্রলীগের একাংশের কিছু কর্মী।

এ সময় তারা জাকিরের গাড়িতে হামলার চেষ্টা চালান। এমন পরিস্থিতিতে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রলীগের একাংশের কর্মীরা সরে যায়। এই ঘটনার খবর পেয়ে জাকির হোসাইনের সমর্থক ছাত্রলীগের নেতাকর্মীরা জুড়ী বাজারে শোডাউন করে।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, এস‌এম জাকিরের গাড়ি আটকে তার সঙ্গে কিছু ছেলে অশোভন আচরণ করেছে। পরে জাকিরের সমর্থকরা তাদের বাড়িতে হামলার চেষ্টা করেন। পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

তথ্যসূত্র: বিডি২৪লাইভ
এস সি/১৪ জুন


Back to top button
🌐 Read in Your Language