চট্টগ্রাম

বাঁশখালী উপজেলা জামায়াতের আমির জহিরুল গ্রেপ্তার

চট্টগ্রাম, ০৭ মে – চট্টগ্রামের বাঁশখালী উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জেলা ডিবি পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় চট্টগ্রাম কোতোয়ালী এলাকার টেরিবাজার থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

২০১৪ সালে বাঁশখালীর কোট পোড়ানোসহ বিভিন্ন নাশকতার মামলা আসামি ছিলেন তিনি।

গ্রেফতারকৃত জহিরুল ইসলাম বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নে মাওলানা ইছাক হুজুরের ছেলে।

গ্রেফতার ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম পুলিশ সুপার এস এম রশিদুল হক, তিনি বলেন নাশকতাসহ বিভিন্ন মামলায় আসামী ছিলেন জামায়াত নেতা জহিরুল ইসলাম তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলায় প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়।

সূত্র : যুগান্তর
এন এইচ, ০৭ মে


Back to top button
🌐 Read in Your Language