মধ্যপ্রাচ্য

মক্কার দিকে ছোড়া হুতিদের ড্রোন ধ্বংসের দাবি সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের

মক্কা

রিয়াদ,৩০ অক্টোবর-সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মক্কা অঞ্চলের দিকে ছোড়া একটি ড্রোন সফলভাবে ধ্বংস করেছে তারা।

আজ শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইয়েমেনের ইরান-সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিরা ধারাবাহিকভাবে সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সাম্প্রতিক সময়ে গোষ্ঠীটি সৌদি আরবের বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে।

তবে হুতিরা বারবার দাবি করে আসছে, পবিত্র নগরী মক্কা ও মদিনায় তারা কোনো ধরনের হামলা চালাচ্ছে না।

এস এম/ ৩০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language