মধ্যপ্রাচ্য

ইয়েমেনের তাইজে হুথিদের অবস্থানে সরকারি বাহিনীর হামলা, হতাহতের দাবি

হুথিদের অবস্থানে সরকারি বাহিনীর হামলা

সানা,৩০ অক্টোবর-ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় তাইজে হুথি বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় হুথি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করেছে সরকারি বাহিনী। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাইজ শহরের পশ্চিমে আল-আশাব এলাকায় হুথিদের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। এ ছাড়া সাবর আল-মাওয়াদিম জেলার বারদাদ এলাকায় হুথি যোদ্ধাদের অবস্থান এবং ধুবাব জেলার আল-দাসা এলাকায় হুথিদের একটি সামরিক যান লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, পশ্চিম তাইজের ধুবাব জেলার খালিদ ইবনে আল-ওয়ালিদ চেকপোস্টে হুথি সদস্যদের একটি সমাবেশ লক্ষ্য করে গোলাবর্ষণ করেছে সরকারি বাহিনীর আর্টিলারি ইউনিট। এতে হুথি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহত ও আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। তবে হতাহতের এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

ইয়েমেনের সরকারি বাহিনী জানিয়েছে, তাদের সঙ্গে মিত্র বাহিনীগুলোও তাইজের বিভিন্ন ফ্রন্টলাইনে হুথিদের হামলা প্রতিহত করতে কাজ করছে।

এস এম/ ৩০ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language