চট্টগ্রাম
ফটিকছড়িতে চায়ের দোকান থেকে ডেভিড ইমনের সহযোগী ডাবা হারুন গ্রেপ্তার

চট্রগ্রাম, ১৩ সেপ্টেম্বর- চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী শুটার ডাবা হারুনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার একটি চায়ের দোকান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ডাবা হারুন আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে একাধিক হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এস এম/ ১৩ সেপ্টেম্বর ২০২৬







