মধ্যপ্রাচ্য

চরম অর্থনৈতিক সংকটে ইরান: সংঘাত আর কূটনীতির দোলাচলে তেহরান

তেহরান, ২৬ আগস্ট – ইরানে উচ্চ মুদ্রাস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি এবং স্থানীয় মুদ্রার ব্যাপক দরপতনে সাধারণ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। যুদ্ধ পরবর্তী অনিশ্চয়তা ও গভীর হতাশার মধ্যে দেশটির জনগণের মধ্যে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। বর্তমানে ইরান এক কঠিন অর্থনৈতিক পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়েছে।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি এখন একটি বড় ক্রান্তিলগ্ন পার করছে। একদিকে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে, অন্যদিকে কূটনীতি পুনরুদ্ধারেরও ক্ষীণ আশা দেখা যাচ্ছে। ইতিমধ্যে তেহরানে বেশ কিছু কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে।

ওমানের একটি প্রতিনিধি দল তেহরান সফর করেছে যেখানে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই আলোচনায় হরমুজ প্রণালির বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের একটি প্রতিনিধি দলও বর্তমানে ইরানে অবস্থান করছে।

তারা ওয়াশিংটনের সাথে চলমান আলোচনা এগিয়ে নিতে কাজ করছেন। এসব তৎপরতাকে রাজনৈতিক বিশ্লেষকরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। তবে পরিস্থিতির কিছু নেতিবাচক দিকও ফুটে উঠেছে। যুক্তরাষ্ট্র নতুন করে নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়ায় চলমান আলোচনার সম্ভাবনা অনেকটা ম্লান হয়ে গেছে।

যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে গভীর আস্থার সংকট ও অবিশ্বাসের পরিবেশ তৈরি হয়েছে যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এস এম/ ২৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language