পশ্চিমবঙ্গ

কলকাতা বিমানবন্দরে ব্যাংকক ফেরত যাত্রীর ব্যাগে ৭০৭টি জীবন্ত কচ্ছপ উদ্ধার

কলকাতা, ২৩ জুলাই – ব্যাংকক থেকে আসা একটি বিমানের এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ জীবন্ত কচ্ছপ উদ্ধার করেছে কলকাতা বিমানবন্দরের শুল্ক দপ্তর।

বুধবার ওই যাত্রী গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তার লাগেজের ভেতর থেকে অস্বাভাবিক নড়াচড়ার শব্দ পাওয়া যায়। এতে সন্দেহ হওয়ায় এয়ার ইন্টেলিজেন্স ইউনিটের কর্মকর্তারা তল্লাশি শুরু করেন।

তল্লাশির এক পর্যায়ে যাত্রীর ব্যাগ থেকে ৭০৭টি বিরল প্রজাতির রেড ইয়াড স্লাইডার কচ্ছপ পাওয়া যায়। বন্যপ্রাণী পাচারের অভিযোগে এরই মধ্যে অভিযুক্ত যাত্রীকে আটক করা হয়েছে।

শুল্ক দপ্তরের প্রাথমিক ধারণা অনুযায়ী এই কচ্ছপগুলো অবৈধ বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল। এই পাচার চক্রের সাথে আর কেউ জড়িত আছে কি না তা জানতে তদন্ত শুরু করেছেন কর্মকর্তারা। উদ্ধারকৃত কচ্ছপগুলো বন দপ্তরের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এস এম/ ২৩ জুলাই ২০২৬


Back to top button