সৌদি আরব

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ৭ বাংলাদেশি নিহত, আহত ১৫

সড়ক দুর্ঘটনা

রিয়াদ,০৭ নভেম্বর- সৌদি আরবের জেদ্দায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৭ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন বাংলাদেশি।

শনিবার (৭ নভেম্বর) ভোররাতে মদিনা থেকে জেদ্দা যাওয়ার পথে মহাসড়কে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কর্মকর্তারা জানান, নিহত বাংলাদেশিরা একটি গাড়িতে করে মদিনা থেকে জেদ্দার দিকে যাচ্ছিলেন। পথে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার শিকার হয়।

প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার ভোরে মদিনা থেকে জেদ্দায় ফেরার পথে বাংলাদেশিদের বহনকারী একটি বাসকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক।

নিহত ব্যক্তিরা সবাই আল আবীর কোল্ড স্টোর ট্রেডিং কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট। তাদের বাড়ি বাংলাদেশের কক্সবাজারের চকরিয়া উপজেলায়।

কনস্যুলেট কার্যালয় জানিয়েছে, জেদ্দা থেকে সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর জিজানে যাওয়ার পথে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় হতাহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানতে স্থানীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।

জানা গেছে, নিহত সাতজন বাংলাদেশের একাধিক পরিবারের সদস্য। তাদের মধ্যে শিশুও রয়েছে। নিহতদের মরদেহ স্থানীয় একটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদেরও একই হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এস এম/ ০৭ নভেম্বর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language