দেশে হাম পরিস্থিতি নিয়ে আজ দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস ব্রিফিং

ঢাকা, ১৩ মে – দেশে বিদ্যমান হাম পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে আজ একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার দুপুর ১টায় রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এই ব্রিফিং অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে যে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হাওলাদার। অনুষ্ঠানে দেশের বর্তমান হাম পরিস্থিতি এবং তা নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপ নিয়ে আলোচনা করা হবে।
ব্রিফিংয়ে বক্তব্য দেবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী বিশ্বাস এবং অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ সারওয়ার।
এছাড়াও পরিচালক অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমি এবং রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরাও এই গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করা হয়েছে।
এস এম/ ১৩ মে ২০২৬









