জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে একনেক সভা শুরু, ১৬টি প্রকল্প অনুমোদনের সম্ভাবনা

ঢাকা, ১৩ মে – প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে সকাল থেকে এই সভা শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজন মাহমুদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, দেশের অবকাঠামো ও আর্থসামাজিক খাতের ব্যাপক উন্নয়নের লক্ষ্যে সভায় মোট ১৬টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।

এসব প্রকল্পের মধ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়টি সবচেয়ে উল্লেখযোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। সভায় সরকারের নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language