জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

ঢাকা, ১৩ মে – সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের বিভিন্ন উপসর্গে আক্রান্ত হয়ে আরও আট জনের মৃত্যু হয়েছে। এই সময়ে সুস্থ হয়ে দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৩ হাজার ৮৩২ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিশেষ সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৮৯ জনে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ হাজার ৫৬ জনে। এর মধ্যে গত এক দিনে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১২৬ জন। গত ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত দেশে সর্বমোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা সাত হাজার ১৫০ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে,

  • গত দুই মাসে অর্থাৎ ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮ হাজার ৫৪ জন।
  • একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন ৩৩ হাজার ৮৩২ জন।
  • পরিসংখ্যানে আরও দেখা গেছে, আলোচ্য সময়ে সন্দেহজনক হামে মোট ৩৬৩ জনের মৃত্যু হয়েছে।
  • এছাড়া গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আরও এক জনের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে।
  • সব মিলিয়ে ১৫ মার্চ থেকে ১৩ মে পর্যন্ত নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে দেশে মোট ৬৯ জন প্রাণ হারিয়েছেন।

এস এম/ ১৩ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language