যশোর

বেনাপোল বন্দরের উন্নয়ন ও আমদানি-রফতানি নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

যশোর, ৪ মে – বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির বিভিন্ন দিক এবং বন্দরের সার্বিক উন্নয়ন ও অগ্রগতি নিয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছে বন্দর কর্তৃপক্ষ। সোমবার সকালে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বন্দরের পরিচালক শামিম হোসেন ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য পরিবহনের বর্তমান পরিস্থিতি এবং বন্দর অভ্যন্তরে চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, বন্দরে পণ্য প্রবেশের পর থেকে খালাস প্রক্রিয়া পর্যন্ত প্রতিটি ধাপে কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।

বর্তমানে রিলিজ অর্ডার ব্যবস্থা পুরোপুরি কম্পিউটার ভিত্তিক হওয়ায় দাপ্তরিক কাজে গতিশীলতা ও স্বচ্ছতা বেড়েছে। বন্দরের সেবার মান আরও উন্নত করতে তিনি উপস্থিত সাংবাদিকদের গঠনমূলক সহযোগিতার আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় বন্দরের উপ পরিচালক কাজি রতনসহ সংশ্লিষ্ট বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৪ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language