যশোর

যশোরে ২ হাজার ৬৩৫ কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ শুরু

কৃষক কার্ড

যশোর, ০২ অক্টোবর- যশোরে কৃষক কার্ড বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের ২ হাজার ৬৩৫ জন কৃষকের মধ্যে এই কার্ড বিতরণ করা হয়।

একই সঙ্গে ভূমিহীন, প্রান্তিক, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের ২ হাজার ৪০৪ জন কৃষককে আড়াই হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

যশোর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে হৈবতপুরের আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

পরে নির্বাচিত কৃষকদের হাতে কার্ড তুলে দেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম।

উদ্বোধনের সঙ্গে সঙ্গে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে উপকারভোগীদের মুঠোফোনে আর্থিক সহায়তার টাকা পৌঁছে দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস, জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

এস এম/ ০২ অক্টোবর ২০২৬

 

Back to top button
🌐 Read in Your Language