মধ্যপ্রাচ্য
আমিরাতে আটক কয়েকজন ইরানি বন্দি মুক্তি পেয়েছেন, ফিরবেন ইরানে

তেহরান, ০৪ অক্টোবর-সংযুক্ত আরব আমিরাতে আটক কয়েকজন ইরানি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মুক্তি পাওয়া এসব বন্দি কয়েক ঘণ্টার মধ্যেই ইরানে ফিরে যাবেন। প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে আটক থাকা বেশ কয়েকজন ইরানি বন্দিকে এরই মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং তাদের দ্রুত ইরানে ফেরত পাঠানো হবে।
তবে মুক্তি পাওয়া বন্দিদের সঠিক সংখ্যা ও পরিচয়, কিংবা কী কারণে তারা সংযুক্ত আরব আমিরাতে আটক ছিলেন, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এস এম/ ০৪ অক্টোবর ২০২৬







