নরসিংদী

পলাশে সার কারখানায় অগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

নরসিংদী, ২০ ফেব্রুয়ারি – নরসিংদীর পলাশের ঘোড়াশাল সার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সার কারখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। কিন্তু ৩ ঘণ্টায়ও আগুন এখনো নিয়ন্ত্রনে আসেনি।

আরও পড়ুন : ৬ দফা দাবিতে বিড়ি শ্রমিকদের মানববন্ধন

নরসিংদী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নূরুল ইসলাম বলেন, সার কারখানায় নতুন ভবনের নির্মাণের কাজ চলছে। ভবনের পাইলিং করার সময় নিচে থাকা গ্যাসের পাইপ লিকেজ হয়ে যায় যার ফলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের পলাশের ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এখন পর্যন্ত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়া আগুন এখনো ছড়িয়ে যায়নি। তিতাস গ্যাসের কর্মীরা গ্যাস লাইন বিচ্ছিন্ন করার কাজ করছে। গ্যাসলাইন বিচ্ছিন্ন হয়ে গেলেই আগুন নিভে যাবে।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর
এন এইচ, ২০ ফেব্রুয়ারি


Back to top button
🌐 Read in Your Language