জাতীয়

দেশে গত ২৪ ঘণ্টায় হামে ও উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু

ঢাকা, ১৯ এপ্রিল – দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে এক শিশুর এবং হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৯৭ জন। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬৫ জন এবং গত এক মাসে মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৩ জন।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, ১৫ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হাম আক্রান্ত হয়ে মোট ১৫ হাজার ৩২৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১২ হাজার ৩৯৬ জন। গত এক মাসে নিশ্চিত হামে ৩৬ জন এবং হাম সন্দেহে মোট ১৮১ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এস এম/ ১৯ এপ্রিল ২০২৬


Back to top button
🌐 Read in Your Language